গুরু মহারাজ:– কেন হবে না ! প্রকৃতপক্ষে ‘প্রেম’ বা ‘ভালোবাসা’ তো unconditional ! শুধু জীব কেন জড়ের সাথেও ভালবাসার সম্পর্ক গড়ে উঠতেই পারে এবং এই ভালোবাসার return-ও পাওয়া যায় ! তোমাদের এই কথাটা শুনতে একটু অবাক লাগলেও, এটা জানবে যে__ আমি যে কথাগুলি বলছি এগুলি একেবারে ১০০ ভাগ সত্যি !
তোমাদের মধ্যেই এমন অনেক মানুষ আছে, যারা কোনো না কোনো যন্ত্র কে খুব ভালোবাসে ! বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তার নিজের ব্যবহৃত যন্ত্রযান অথবা অন্য কোনো মেশিন যেটা হয়তো তার জীবিকার প্রয়োজনে কাজে লাগে ! সেইরূপ যন্ত্র (যান)কে ঐ ব্যক্তিরা খুব যত্ন করে_ ভালবাসে, অনেকেই তাকে তার একান্ত আপন করে নেয় ! জানো, কোনো যন্ত্রকে এরূপভাবে ভালবাসলে_ যন্ত্র কখনো সেই মালিকের সাথে বেইমানি করে না !
তোমরা হয়তো বলবে__ ‘তাহলে ট্রেন, বাস, মোটরসাইকেল বা অন্য কোনো যান-বাহন accident- এর কবলে পড়ে কেন ? এর উত্তরে বলতে হয় যে, এই accident-গুলি হয় মানুষের দোষে, চালকের দোষে !
প্রথমতঃ ঐসব ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার কারণ হোলো এই যে, সেইসব ক্ষেত্রে হয়তো সেই যন্ত্রের সাথে মালিকের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেনি। আর দ্বিতীয়তঃ হোচ্ছে এইসব ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি চালককে এমন বিভ্রান্ত করে দেয় যে_ সে ওই যন্ত্রের সতর্কবার্তা অগ্রাহ্য করেছে ! যন্ত্রটি তাকে নিশ্চয়ই signal দিয়েছিল কিন্তু সে উপেক্ষা করেছে ! তাই এই দুর্ঘটনা বা accident ! বেশিরভাগ ক্ষেত্রেই জানবে চালকের insincerity-র জন্যেই accident গুলি হয়ে থাকে। যে কোনো মেশিন বা যন্ত্র বিগড়ে যাবার আগে বা কোনো accident ঘটার আগে_সে তার মালিককে বা চালককে কমপক্ষে তিনটে signal দেয় বা সুযোগ দেয়_ বিপদমুক্ত হয়ে ওঠার জন্য। কিন্তু চালক সেই যন্ত্রের ভাষা বুঝতে পারে না বলেই দুর্ঘটনার সম্মুখীন হয় ।
তাই বলছিলাম জড় পদার্থ হোলেও_ সব কিছুরই অনুভূতি রয়েছে। আমি এগুলি নিজের জীবনে প্রত্যক্ষ করেছি বলেই তোমাদেরকে বলতে পারছি।
যখন আমি বনগ্রাম আশ্রমে থাকি_ তখন গভীর রাত্রে একা একা আমি মাটির সাথে কথা বলি, আকাশ-বাতাস এদের সাথেও কথা বলি ! এই সবকিছুর সাথে আমার মধুর সম্পর্ক রয়েছে। আমাদের আশ্রমের পুকুরটির সাথেও আমার কথা হয় ! সে তার ভালোলাগা, তার সমস্যা_ সব রকম কথা আমাকে জানায় !
তবে দ্যাখো, এইসব কথা সকলকে আমি বলতে পারি না । তোমরা আমার প্রিয়জন তাই অনেক কথাই আজকে বলে ফেললাম।
আমি যখন ছোটবেলায় গয়া, বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা এইসব অঞ্চল ঘুরছিলাম_ তখন ওখানকার মাটি-আকাশ-বাতাস আমাকে ওখানকার অনেক ইতিহাস, অনেক সত্য আমার কাছে প্রকাশ করেছিল ! এই রকমটা আরো অনেক জায়গাতেই হয়েছে। তোমাদেরকে হয়তো সেরকম কিছু কিছু কথা আগেও বলেছি । তবে এগুলি সেইখানেই হয়_ যেসব স্থানে তীব্র আধ্যাত্মিক vibration রয়েছে ! কোনো মহাপুরুষের লীলাভূমি বা তার নির্বিকল্প সমাধিস্থল অথবা তাঁর সাধনাস্থল _এই সমস্ত জায়গাতেই এই ধরনের অনুভূতিগুলি সহজে লাভ করা যেতে পারে । তবে এগুলি যে শুধু আমার ক্ষেত্রেই ঘটেছে_আর কারো ঘটেনি বা ঘটবে না_এমনটা নয় ! যে কোনো মানুষ একটু মনঃসংযোগ করলেই উচ্চ আধ্যাত্মিক ক্ষেত্রের ভাষা বুঝতে পারতে পারে ! সেই জন্যই বলছিলাম _ এটা শুধু যে আমার ক্ষেত্রে হয়েছে, তোমার ক্ষেত্রে হবে না _ এমনটা কিছু নয় ! এই শক্তি বা ক্ষমতা সবাই লাভ করতে পারে, এরজন্য শুধু প্রয়োজন হয় সংযম, ত্যাগ এবং একাগ্রভাবে সাধনার।।
জিজ্ঞাসু:— ‘ভালোবাসা’ ব্যাপারটা তো জীবনের বা জীবিত ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হয় কিন্তু জড়ের সঙ্গেও কি কোনো ব্যক্তির ভালোবাসার সম্পর্ক হওয়া সম্ভব ?
