স্থান:–আজিমগন্জ কনশাস্ স্পিরিচুয়াল সেন্টার। সময়:–১৯৯৬ সাল,২রা জানুয়ারী।
উপস্থিত ব্যক্তিগণ:— পঙ্কজবাবু, ববিন দা, মানিক ব্রহ্ম, সেনগুপ্ত বাবু, উত্তর ভারতের ও দক্ষিন ভারতের ভক্তরা।
জিজ্ঞাসু:—-[বাংলাদেশ থেকে আসা একজন রামকৃষ্ণ পরম্পরার সন্ন্যাসী,তিনি স্বাধীনভাবে একটি ছোট আশ্রমে থাকেন!] আমি বাংলাদেশের একটি গ্রামে আশ্রম তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছি। ওখানকার স্থানীয় হিন্দুরা সমবেতভাবে আমার আশ্রমটি তৈরি করে দিয়েছিল । শ্রীরামকৃষ্ণ ও স্বামীজীর ভাবাদর্শ গ্রহণ করেই আমার সন্ন্যাস জীবন । কিন্তু বর্তমানে ওখানকার মুসলমান যুবকেরা খুবই দুর্বিনীত ও অত্যাচারী হয়ে উঠেছে । ওদের মোল্লারা প্রায়ই আমার আশ্রমে আসে এবং আমাকে ভয় দেখায় ! তারা হিন্দু ধর্মের প্রতি প্রচণ্ড ঘৃণা প্রদর্শন করে এবং বলে যে, মুসলমানেরা পৃথিবীতে শীঘ্রই সংখ্যাধিক্য লাভ করবে এবং পৃথিবী শাসন করবে । এদের কি মনোভাবের পরিবর্তন হবে না? আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু তাতে কোনো কাজ হয় না । মাঝে মাঝে আমি বাংলাদেশ থেকে এদেশে আসি,কারণ__ মালদহ, মুর্শিদাবাদ ইত্যাদি স্থানে আমার কিছু ভক্ত রয়েছে ! আমি আপনার কথা মুর্শিদাবাদের ভক্তদের মুখে অনেকদিন থেকেই শুনে আসছি । তাই আজকে আপনার সাথে দেখা করতে এলাম । আপনি আমাকে বলে দিন _ আমি ওখানে কিভাবে থাকবো ? তাছাড়া এই বৃদ্ধ বয়সে আমি ওখানে থেকে ঠাকুর ও স্বামীজীর আদর্শ প্রচার করতে পারবো __তার কোনো আশ্বাস যদি দেন তাহলে ভালো হয় ! আপনার আশীর্বাদ থাকলেই হয়তো আমার বাকি জীবনটা আমি এই আদর্শে অতিবাহিত করতে পারবো, না হোলে এখন যা পরিস্থিতি তাতে হয়তো খুব শীঘ্রই আমাকে ওখানকার কাজ বন্ধ করে দিতে হবে !
গুরু মহারাজ:— দেখুন, ঈশ্বর কিংবা মহাপ্রকৃতি কোনো ধর্মমত সৃষ্টি করেনি ! ধর্মমত সৃষ্টি করেছে মানুষ এবং মানুষই __মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে ! তাই মানুষের সৃষ্টি করা কোনো ভুলের শাস্তি মানুষকেই ভোগ করতে হয় !
পৃথিবীর ধর্মমত সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় __যতগুলি প্রধান প্রধান ধর্মমত বর্তমান বিশ্বে গ্রহণযোগ্য হয়েছে, তার মধ্যে একমাত্র ‘ইসলাম ধর্মমত’ প্রতিষ্ঠিত হয়েছে অস্ত্রের ঝনঝনানিতে এবং রক্তের প্লাবনে ! সুতরাং সেই শুরু থেকেই ইসলাম মতাবলম্বীরা muscle power manifestation-এর উপরে জোর দিয়ে এসেছে বেশি ! এর ফলে heart এবং head manifestation-এর ক্ষেত্রে ওরা অনেক পিছিয়ে পড়েছে ! আমি কোন individual মতামত দিচ্ছিনা _’বিশ্ব মন’ থেকে, সমগ্র বিশ্বের ইসলামের বর্তমান অবস্থার কথা বলছি !!
বিশ্বের ইতিহাসে দেখা গেছে head,heart and muscle এই তিনটের সমভাবে বিকাশ যে জাতির মধ্যে ঘটে নি _সেই জাতি কখনো বিশ্বে নিজের প্রাধান্য বিস্তার করতে পারবে না ! তাই আপনি যে বললেন _ ‘মুসলমানেরা একদিন বিশ্ব শাসন করবে’ _ এটা ঠিক কথা নয় ! প্রাচীন ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে, আপনি নিজেও বুঝতে পারবেন যে, এই ঘটনা ঘটা অসম্ভব _ কখনই এমনটা ঘঠবে না !
আপনার অপর জিজ্ঞাসার উত্তরে বলতে হয় এটাই যে,__ ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না ! আপনার ওখানে থাকা এবং আপনার অত্যাচারিত হওয়া এগুলিও তাঁরই ইচ্ছায় হয়েছে ! অথবা আপনি এটা মনে করতে পারেন যে, আপনার পূর্ব পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ এই ঘটনাগুলো ঘটেছে! তবে যেহেতু আপনি আমার কাছে suggestion চাইলেন, তাই আমি আপনাকে বলব _আপনি চলে আসতে চাইছেন কেন ? আপনি ওখানেই থাকুন না! ওখান থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজীর ভাব ও আদর্শ প্রচার করুন ! হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলকে সমান ভাবে ভালোবাসতে থাকুন ! সবার জন্য আপনার হৃদয়কে প্রসারিত করে দিন ! দেখবেন স্থানীয় মানুষেরা ধর্মমতভেদ এবং জাতপাতের সংকীর্ণতা ভুলে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে !
আর ওই যে বললাম _ ঈশ্বরের ইচ্ছাতেই সবকিছু হয় ! দেখুন_ইসলাম ধর্মমতের প্রতিষ্ঠা ও তো তাঁর ইচ্ছাতেই হয়েছে ! যদি কখনো এর রূপান্তর ঘটে, তাহলেও জানবেন তাঁর ইচ্ছাতেই ওটা ঘটবে !
আসলে ইসলাম সমাজে দারিদ্র্য এবং অশিক্ষা বেশি । তাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে গোঁড়ামি ও কুসংস্কার ঢুকে পড়ে একেবারে যেন গেঁথে গিয়েছে ! শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে এগুলো কেটে যাবে এবং গোঁড়ামিও চলে যাবে ! পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে এটা ঘটেছে ! তাই দেখবেন__ অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশেও আপনাদের মত সাধুরা আর মুসলমান ছেলেদের দ্বারা অত্যাচারিত বা অপমানিত হবে না !
তবে আপনার তো অনেকটাই বয়স হয়েছে ! এই বয়সে আপনি যেখানে আছেন, সেখানে থাকা যদি আপনার পক্ষে একান্ত অসম্ভব হয়ে পড়ে, বারবার অত্যাচার-অনাচারের ঘটনা ঘটতে থাকে_ তাহলে স্থানীয় মানুষের সঙ্গে বিরোধ করে তো কোনো লাভ হবে না ! আর দীর্ঘস্থায়ী অশান্তি ভোগ করেও কোনো লাভ হবে না ! বরং অন্য কোথাও নিরাপদ জায়গা দেখে কুঠিয়া স্থাপন করে সাধন-ভজন করুন ! তাতেই আপনার মঙ্গল হবে । সাধুর জীবন “আত্মনোমোক্ষার্থং জগদ্ধিতায় চ “! সুতরাং এই দুটোর মধ্যে যে কোনো একটা করুন__ এটাই আপনার প্রতি আমার suggestion!!