জিজ্ঞাসু : ~ আপনি বিভিন্ন Great man-দের জীবন ও জীবনী নিয়ে নানা রকম আলোচনা করেন – আপনি কি এদের সবার জীবনীগ্রন্থ পড়েছেন ? একথা কেন বলছি__ পড়াশোনা না থাকলে এত খুঁটিনাটি তথ্য আপনি দেন কি করে ?
গুরু মহারাজ : ~ আর বাবা পড়াশোনা ! পড়াশোনা করার আর সময় পেলাম কোথায় ? এ জন্মে তো হোল না , পরে শরীর ধারণ করলে যদি কখনও হয় ! দ্যাখো , সেই অর্থে আমার ভাবনার কোনো নিজস্বতা নেই , শুধু মতামত বা সিদ্ধান্তটা আমার নিজস্ব । যখনই তোমরা কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা তোল , তখন তোমাদের মধ্যেই যে ভাবনাগুলো রয়েছে_ সেইগুলি আমি নিয়ে নিই ! তারপর আমার নিজস্বতা তার সাথে যোগ করি ! এই ভাবে জিজ্ঞাসাকারীর যদি জিজ্ঞাসার বিষয়ে কোনো ধারণা থাকে,__ তো সেই ধারণা ধরেই আমি সেই বিষয়বস্তুর গভীরে ঢুকি এবং উত্তর দিই । আর কোনো জিজ্ঞাসাকারীর যদি ধারণা না থাকে, অথচ জিজ্ঞাসা করে বসে_ অর্থাৎ জিজ্ঞাসার জন্য জিজ্ঞাসা – তাহলে দেখবে হয়তো আমি চুপ করে রইলাম , কোনো উত্তরই দিলাম না ! ঐ ব্যাপারটাই এড়িয়ে গেলাম, কারণ ওর মনের ভেতর ঢুকে কোনো Response পেলাম না । তাই অমনটা করতে হয় !
তবে সেখানে অর্থাৎ সেই Sitting -এ উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যদি আবার ঐ বিষয়ে অন্য কারো কোনো ধারনা থেকে থাকে__ তাহলে তাদের ধারণা ধরেই উত্তর দিয়ে দিই ৷ এতে ঐ জিজ্ঞাসাকারীটির হয়তো কোনো উপকার হোল না_ কিন্তু বাকিদের মধ্যে অনেকের হয়ে যায় । এইজন্যেই দেখবে তোমাদের মনে কোনো জিজ্ঞাসা নিয়ে sitting-এ বসলে, সেই বিষয়টাও আলোচনা প্রসঙ্গে চলে আসে !
কোনো Sitting -এ যদি অনেকগুলো ইংরেজি জানা লোক থাকে, তাহলে আমি শুদ্ধ ইংরেজীতেই আলোচনা করে দেব ! এমনও হোতে পারে পরমানন্দ যে ভাষায় কোনদিন কথাই বলে নি , সেই ভাষা-ভাষীর লোকেরা যদি কোনো জিজ্ঞাসা করে, তাহলে আমি স্বচ্ছন্দে তাদের ভাষাতেই তাদের সাথে Communication করবো বা তাদের জিজ্ঞাসার উত্তর দিয়ে দেবো ! এমন অনেকবার হয়েছে বিদেশে – কোনো ইতালিয়ান বা ফরাসি অথবা জার্মানি কোনো প্রয়োজনে সে তার নিজের ভাষায় আমাকে কিছু জিজ্ঞাসা করেছে – আমি উত্তরও দিয়েছি , সে সন্তুষ্ট হয়ে চলে গেছে ৷
এইসব ক্ষেত্রে আমার ইচ্ছাতেই যে সব হয়েছে__ তাও নয় , দেখেছি এসব ক্ষেত্রে আমার ইচ্ছা বা অনিচ্ছা সেখানে কার্যকরীই হয়নি কিন্তু ব্যাপারটা ঘটে গেছে !
কিন্তু ঐরকমটা হোলে একটা সমস্যা দেখা দিতে পারে – সেই স্থানে যদি আমার পূর্ব পরিচিতদের কেউ উপস্থিত থাকে, যারা জানে যে ঐ ভাষাটা আমি জানি না – তাহলে আমার খুবই অসুবিধা হয় ! আমি দেখেছি source(যেখান থেকে গুরু মহারাজের মুখে অনর্গল কথার যোগান আসে)-এর Vibration কেটে যায় ৷ উপস্থিত ওদের অবাক-বিস্ময় ভাবটা Naturality -র ব্যাঘাত ঘটায়, তাই অসুবিধা হয় ৷(ক্রমশঃ)