ভক্ত– ধর্ম কাকে বলে ?উত্তর– ধর্ম বলতে বুঝায়, যা জীবজগৎকে ধরে রেখে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। এ ছাড়া ধর্ম হল জীবনের কলা।ভক্ত– পূজা-জপে কি ভগবানকে লাভ করা যায় ?উত্তর– দেখ বাবা, সবের মূলেই হল ভক্তি, নিজেকে যতক্ষণ পর্যন্ত না দেবভাবাপন্ন করতে পারা যায় ততক্ষণ ভগবান...

শ্রীশ্রীগুরুমহারাজ আশ্রমে থাকলে সুবাসিত কুসুম প্রস্ফুটিত হলে যেমন অলিকুলের গুঞ্জনে স্থানটি মুখরিত হয়ে থাকে, ঠিক তেমনি বনগ্রামের আশ্রম-প্রাঙ্গণ ভক্তজনের সমাগমে এবং তাদের সদালাপে সদাসর্বদা মুখরিত হয়ে থাকত। বাবাঠাকুরের নয়নমনােহর রূপের ছটায় প্রভাত সূর্যের আলােকও যেন...

জিজ্ঞাসা– আচ্ছা বাবা, আপনি রস-সাধনার ধারাকে অব্যাহত রাখতে বিল্বমঙ্গল আদি পঞ্চরসিককেই কেন নির্বাচন করলেন ?উত্তর– ভারতবর্ষে রস-সাধনার ধারাকে বিশেষভাবে ধরে রেখেছিলেন এবং এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই পাঁচজনই। এই পঞ্চসিকের রসতত্ত্ব বা রস-রতিতত্ত্ব বাউল সাধনার এক অতি গুহ্য ও...

শ্রীশ্রীগুরবে নমঃমহাকবি জয়দেব তার শ্রীশ্রীগীতগােবিন্দম ’ গ্রন্থের ১ম সর্গে লিখেছেন:“ যদি হরিস্মরণে সরসং মনােযদি বিলাস কলাসু কুতুহলম্।মধুর কোমলকান্তপদাবলিংশৃণু তদা জয়দেবসরস্বতীম্ ৷৷”– ‘যদি হরিস্মরণে মন সরস করিতে চাও, যদি তাঁহার বিলাসকলা জানিবার কৌতূহল থাকে, তবে...

জিজ্ঞাসা— জয়দেব বিরচিত ‘গীতগােবিন্দম্’ সম্বন্ধে কিছু যদি বলেন, তাহলে বড়ই কৃতার্থ হই।উত্তর— কবি জয়দেব প্রণীত ‘গীতগােবিন্দম্’ গ্রন্থের প্রথম সর্গের নাম ‘সামােদদামােদরঃ’। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের বসন্তরাসের উল্লেখ করেছেন...